
মাসুদ পারভেজ,মির্জাপুর প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,নেতা-কর্মীদের কালো ব্যাচ ধারণ, সকাল আটটায় কোরআন খতম ও মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজের পর বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষযক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ উপস্থিত ছিলেন।
বিকেলে উপজেলা সদরের পোষ্টকামুরী গ্রামের জহুর বাড়ির মোড়ে পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয় পৌর বিএনপির উদ্যোগে কোরআন খানি, আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাঈদুর রহমান সাঈদ সোহরাব ও পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা উপস্থিত ছিলেন।




