
মাসুদ পারভেজ,মির্জাপুর প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) বিকাল ৪ টার সময় মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের সোনালিয়া চকবাজার এলাকায় এই জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত জনসমাবেশের এমন আয়োজন করেন উপজেলার বাঁশতৈল ইউনিয়ন বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠন।
সমাবেশে ইউনিয়ন বিএনপির সভাপতি আজাহারুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আবদুর রউফ ও সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ,পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন,উপজেলা বিএনপির সহ সভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল,সিনিয়র যুগ্ম সম্পাদক আনোয়ার পারভেজ শাহ আলম,উপজেলা বিএনপির উপদেষ্টা আলা উদ্দিন আল আজাদ,সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান,তরফপুর ইউপি চেয়ারম্যান আজিজ রেজা,উপজেলা বিএনপির সদস্য হাবিবুর রহমান,ইউনিয়ন যুবদলের সভাপতি এস এম আনোয়ার পারভেজ ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আক্কাছ,সেচ্ছাসেবকদলের সভাপতি মনিরুজ্জামান শিশির ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিপু,উপজেলা সাইবার দলের সভাপতি এসএম জাহাঙ্গীর আলম সহ প্রমূখ।



