মহানগরশিরোনাম

মিরপুরে শিশু সামনুন হত্যার প্রধান আসামি গ্রেফতার

রাজধানীর মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র সামনুন ইসলামকে (১১) অপহরণের পর হত্যা ঘটনার প্রধান আসামি মাহফুজুর রহমান রনি গ্রেফতার হয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগের একটি টিম শুক্রবার ভোরে লক্ষ্মীপুর-চাঁদপুর জেলার সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গত ১৭ ডিসেম্বর মিরপুর ৬ নম্বর সেকশনের আজমত হাসপাতালের সামনে থেকে শিশু সামনুনকে অপহরণ করা হয়। পরবর্তীতে সামনুনের মায়ের কাছে ফোন করে ৫ লাখ টাকা দাবি করা হয়। ছেলেকে পেতে বিকাশে ৬০ হাজার টাকা দিয়েছিল সামনুনের পরিবার। এ ঘটনায় মিরপুর মডেল থানা মামলা হয়েছে। তদন্তকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রযুক্তির সহায়তায় লক্ষ্মীপুর-চাঁদপুর জেলার সীমান্তবর্তী এলাকা হতে মূল আসামি মাহফুজকে গ্রেফতার করা হয়।
ইত্তেফাক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button