
ঈদুল আজহার আগে শেষ কর্ম দিবসে বেতন-বোনাসের দাবিতে ঢাকার মিরপুর এলাকায় সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল ১০টার দিকে এক নম্বরের সনি সিনেমার সামনে পাওনা পরিশোধের দাবিতে এই অবরোধ করেন তারা। এ কারণে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
এরআগে বুধবার বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত বিক্ষোভ করেন শ্রমিকেরা। ওই সময় গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ আশ্বাসে ওইদিনের কর্মসূচী স্থগিত করা হয়।
বিক্ষুব্ধরা জানান, গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ আশ্বাসে আমরা কর্মসূচী স্থগিত করা হয়। সেই কথা না রাখায় তারা বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে সড়ক অবরোধ করেছেন।
পোশাক শ্রমিকেরা সব ধরনের যানবাহন চলাচলে বাধা দিচ্ছেন। এমনকি মোটরসাইকেলও বাদ পড়ছে না। বিপাকে পড়েছেন ওই সড়ক ধরে গাড়িতে চলাচলকারীরা।
জানা যায়, বিক্ষুব্ধরা মল্লিক টাওয়ারের জারা জিনস নামের প্রতিষ্ঠানে কাজ করেন। কর্মচারীদের পাওনা আদায় না করে মালিকপক্ষ আত্মগোপনে আছেন বলে অভিযোগ উঠেছে।
গার্মেন্টস মালিক, বিজিএমইএ কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
পূর্বপশ্চিম




