দূর্ঘটনাশিরোনাম

মিরপুরে তুলার গোডাউনে আগুন

ঢাকার মিরপুর-১ এর দিয়াবাড়িতে একটি তুলার গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।
রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন।
তিনি জানান, দিয়াবাড়ি এলাকায় আগুন লাগার খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। সন্ধ্যা ৭টা ১২ মিনিটে আগুন লাগলেও রাত ৮টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডে হতাহতের খবর এখনো পাওয়া যায়নি। তবে আগুন নিয়ন্ত্রণে আসলে ক্ষয়ক্ষতিসহ বিস্তারিত জানা যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button