আন্তর্জাতিক সংবাদশিরোনাম
মিউনিখের শপিং মলে গুলি: একজন নিহত

অজ্ঞাতপরিচয় বন্দুকবাজের হামলায় আতঙ্ক ছড়াল মিউনিখে। ঘটনায় নিহত এক জন। আহত হয়েছে অন্তত ১০ জন।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার ভরসন্ধ্যায় মিউনিখের মোসাখ প্রদেশের অলিম্পিয়া শপিং সেন্টারে গুলির আওয়াজ শোনা যায়। উইকএন্ড হওয়ায় শপিং মলে তখন প্রচুর মানুষের ভিড়। এক জন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনি শপিং মলের পার্কিং এলাকা থেকে গুলির শব্দ শুনেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মিউনিখ পুলিশ। গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশকর্মীরা অভিযান চালাতে থাকেন। সংবাদ সংস্থা সূত্রের খবর, হামলার কারণ এখনও জানা যায়নি। তবে কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আনন্দবাজার পত্রিকা




