খেলা

মা হলেন টেনিস তারকা সেরেনা

শুক্রবার কন্যা সন্তানের জন্ম দিলেন টেনিস তারকার সেরেনা উইলিয়ামস। ইউএস ওপেন চলাকালীন এই খবর সংবাদসংস্থা ইএসপিএনকে জানালেন তাঁর বোন ভেনাস উইলিয়ামস।
তৃতীয় রাউন্ডের খেলা শুরুর আগে ইএসপিএনকে দেয়া সাক্ষাত্কারে তিনি বলেন, ‘আমি ভীষণ খুশি। ভাষায় এই আনন্দ বর্ণনা করা যায় না।’ ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের সেন্ট মেরি মেডিকাল সেন্টারে শিশু কন্যার জন্ম দেন সেরেনা ও তার পার্টনার অ্যালেক্সিস ওহানিয়ান। তবে এখনো এই সুখবরের কথা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেননি সেরেনা।
এপ্রিল মাসে আচমকাই একটি ছবি ঘিরে তৈরি হয় হইচই। স্নাপচ্যাটে একটি ছবি ভুল করেই আপলোড করে ফেলেছিলেন সেরেনা। আর তাতেই শোরগোল পড়ে যায়। খবর ছড়িয়ে যায় সন্তানসম্ভবা সেরেনা। পরে সেই ছবি সরিয়ে ফেললেও কিছুদিনের মধ্যেই তিনি সারা পৃথিবীকে জানান যে খুব তাড়াতাড়িই তিনি মা হতে চলেছেন।
গর্ভস্থ অবস্থাতেই তিনি ২৩তম গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গলস-এর খেতাব জেতেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button