Uncategorized

মা মন্দিরে, বাইরে মেয়ে ধর্ষণের শিকার

সংবাদদাতা, যশোর : যশোরের চৌগাছা উপজেলায় শিব রায় (১৯) নামের এক তরুণের বিরুদ্ধে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার স্বরূপদাহ ইউনিয়নে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিশুকে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।
শিশুটির মা ও দাদি জানান, মেয়েটির বাবা ভারতে থাকেন। একটি ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে অন্য শিশুদের সঙ্গে বাড়ির বাইরে সে খেলা করছিল। এ সময় তার মা পাশের একটি মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন। হঠাৎ শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ির দিকে এলে তার মা রক্তক্ষরণ দেখতে পান। তখন শিশুটি মাকে জানায়, শিব রায় তাকে কষ্ট দিয়েছে।
চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মঞ্জুরুল ইসলাম জানান, অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজীব বলেন, ‘চিকিৎসার জন্যে তাকে যশোরে পাঠানো হয়েছে। ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তকেও আটকের চেষ্টা চলছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button