আইন আদালত

মাহমুদুর রহমানের স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের স্ত্রী ফিরোজা মাহমুদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রোববার কমিশনের উপপরিচালক হারুনুর রশীদ বাদী হয়ে রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করেন।
দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানান, দুদকে দাখিল করা ফিরোজা মাহমুদের সম্পদ বিবরণীতে দুটি ফ্ল্যাটের মূল্য ৭৩ লাখ ৮৪ হাজার ৮০০ টাকা দেখিয়েছেন। প্রকৃতপক্ষে ফ্ল্যাট দুটির মূল্য এক কোটি ৩৭ লাখ ৯৭ হাজার ৭৮০ টাকা। তিনি ৬৪ লাখ ১২ হাজার ৯৮০ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। দুদকের অনুসন্ধানে ওই অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ায় দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় এ মামলা করা হয়েছে বলে তিনি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button