আন্তর্জাতিক সংবাদশিরোনাম

মাস্ক চুরির দায়ে শ্রীঘরে ৩ যুবক

করোনাভাইরাসের দিনগুলোতে প্রতিরোধক ব্যবস্থার চাহিদা বেড়ে যাওয়ায় ইউক্রেনের তিন তরুণ ব্যবসায়ী গোডাউন থেকে প্রায় এক লাখ পিস মাস্ক চুরি করতে গিয়ে শ্রীঘরে আছেন।
ইউক্রেনে এই ভাইরাসে এখন পর্যন্ত সাতজন আক্রান্ত হয়েছেন।
গালফ নিউজ জানিয়েছে, মাস্ক চুরির সঙ্গে ৫ ব্যবসায়ী জড়িত ছিলেন। তিনজনকে ধরতে সক্ষম হয়েছে দেশটির পুলিশ।
অভিযুক্ত তিনজনের বয়স ২৬ থেকে ৪২ বছরের মধ্যে।
ইউক্রেনে সার্জিক্যাল মাস্কের ভয়াবহ সংকট দেখা দিয়েছে। ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেয়ায় সাধারণ মানুষ পড়েছে বেশি বিপাকে।
গত ডিসেম্বরে হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়া কভিড-১৯ ভাইরাসে চীনেই শুধু মারা গেছে ৩ হাজার ২৪১ জন মানুষ। আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৭৪ জন।
চীনের এমন অবস্থার ভেতর বিবিসি বুধবার সকালে জানিয়েছে, আমেরিকার ৫০টি রাজ্যেই ভাইরাস ছড়িয়েছে। মঙ্গলবার পশ্চিম ভার্জিনিয়ায় একজনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
আমেরিকায় এখন পর্যন্ত ৬ হাজার মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১০৫ জন।
গোটা বিশ্বে প্রায় ২ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৭ হাজার ৯১৬ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button