মহানগরশিরোনাম

মাসের প্রথম রবিবার বিনামূল্যে ঘোরা যাবে চিড়িয়াখানা

শর্তসাপেক্ষে খুলে দেওয়া হচ্ছে চিড়িয়াখানা
জাতীয় চিড়িয়াখানা নিয়ে এলো আকর্ষণীয় ঘোষণা। শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ১ নভেম্বর থেকে আগামী মার্চ পর্যন্ত প্রতি মাসের প্রথম রবিবার বিনামূল্যে দর্শনার্থীদের প্রবেশের জন্য উন্মুক্ত থাকবে রাজধানীর অন্যতম বিনোদন কেন্দ্রটি।
সেই হিসেবে আগামীকাল মিরপুর চিড়িয়াখানায় বিনামূল্যে প্রবেশ করা যাবে।
চিড়িয়াখানা খোলার পূর্বনির্ধারিত শর্তসাপেক্ষে এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। এ ক্ষেত্রে স্কুল-কলেজের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের নির্দেশনায় মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে বলে শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
করোনাভাইরাসের বিস্তার রোধে গত ২০ মার্চ থেকে জাতীয় চিড়িয়াখানা বন্ধ থাকার পর সম্প্রতি স্বাস্থ্যবিধি মেনে চলাসহ বেশ কিছু শর্তসাপেক্ষে রবিবার থেকে প্রাণিসম্পদ অধিদপ্তরকে চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করার নির্দেশনা দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button