খেলা

মাশরাফিকে রেখে দিল রংপুর রাইডার্স

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন দলগুলো। নতুন নিয়ম অনুযায়ী দেশি, বিদেশি মিলিয়ে যে কোনো ফ্র্যাঞ্চাইজি আগের চারজন ক্রিকেটার রেখে দিতে পরবে। এই নিয়মে গত বারের চ্যাম্পিয়ন দল রংপুর রাইডার্স মাশরাফি বিন মর্তুজা, নাজমুল অপু, মোহাম্মদ মিথুন এবং ‍রুবেল হোসেনকে রেখে দিয়েছে।
৩০ সেপ্টেম্বর ছিল ষষ্ঠ আসরের রিটেইন ক্রিকেটারদের তালিকা জমা দেয়ার শেষ দিন। সেই মোতাবেক দেশি চারজনকে ধরে রেখেই তালিকা জমা দিয়েছে রংপুর।
এদিকে ২৫ অক্টোবর বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। গতবার বিপিএল খেলেছেন, এমন ক্রিকেটাররা এবারের ড্রাফটে নিবন্ধিত থাকবে। তবে অনিবন্ধিত দুই বিদেশি ক্রিকেটারকে দলে নিতে পারবে যেকোনো দল।
প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবারের বিপিএল আসর ২০১৯ সালের ৫ জানুয়ারি মাঠি গড়াবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button