প্রবাস

মালয়েশিয়ায় সিন্ডিকেট অফিস থেকে ৬৫ বাংলাদেশি উদ্ধার

মালয়েশিয়ার নাগরিক কর্তৃক পরিচালিত একটি অফিস থেকে ৩৭৭ টি পাসপোর্ট সহ ৬৫ জন বাংলাদেশিকে উদ্ধার করেছে ইমিগ্রেশন পুলিশ ।
মালয়েশিয়ার বান্ডার বারু নিলাই শহরের একটি অফিস থেকে মোট ৩৭৭টি পাসপোর্ট উদ্ধার করে অভিবাসন বিভাগ। যার মধ্যে ৩৬১ বাংলাদেশি পাসপোর্ট সহ উদ্ধার করা হয় অসহায় ৬৫ জন বাংলাদেশিকে। গ্রেফতার করা হয়েছে একজন কোম্পানির মালিক কে।
বুধবার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি মোস্তফা আলী সাংবাদিকদের জানান, দীর্ঘদিন যাবত অবৈধদের বৈধ করার নামে প্রতারণা সহ জাল ভিসা করার অভিযোগের কারণে তদন্তে দেখা গেছে কোম্পানিটি দীর্ঘদিন যাবত অভিবাসী শ্রমিকদের জিম্মি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
উদ্ধারকৃত বাংলাদেশীরা জানান, দীর্ঘ পাঁচ মাস যাবত বেতন না দিয়ে রুমের ভিতর তাদেরকে আটকে রেখে কোনরকম দিন পার করছিলো। এভাবে দীর্ঘদিন বিভিন্ন শ্রমিকদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। এছাড়াও বিভিন্ন কোম্পানির কাছে বাংলাদেশি শ্রমিকদের ১৮০০ শত থেকে ২০০০ মালয় রিংগিতের বিনিময়ে বিক্রি করতো।
উল্লেখ্য, সম্প্রতি আরও একটি সিন্ডিকেটকে নিলাই থেকে গ্রেফতার করে অভিবাসন বিভাগ। ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক আরো জানান, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে যেমন কঠোর তার থেকেও বেশি কঠোর যারা সিন্ডিকেটের মাধ্যমে অভিবাসীদের ঠকিয়ে কোটি কোটি টাকা কামিয়েছে। অবৈধ অভিবাসী এবং সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের যুদ্ধ শুরু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button