জাতীয়শিরোনাম

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ভেতরের গেটে ভবন মালিকের তালা

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ভেতরের একটি গেটে তালা ঝুলিয়ে দিয়েছে ভবন মালিক। এছাড়া ডেপুটি হাইকমিশনারের বাইরে পার্কিং করা গাড়ির গেটও লক করে দেন ভবন মালিকের সিকিউরিটি।
আজ বুধবার দুপুর ১টায় কুয়ালালামপুরের অদুরে বাংলাদেশ হাইকমিশনের ভেতরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভাড়া করা ওই ভবনের যে গেট দিয়ে ঢুকে শ্রমিকরা প্রতিদিন পাসপোর্ট নবায়ন ও অন্যান্য প্রয়োজনীয় কাজ করতে যান সেই গেটের সামনে ভবন মালিকের নির্দেশে নিরাপত্তারক্ষীরা একটি বাক্স স্থাপন করেন। ওই বাক্সের উপরে লেখা রয়েছে ‘সাভিস চার্জ বক্স আরএম-১’। অর্থাৎ শ্রমিক প্রতি এক রিংগিট করে বাক্সে ফেলতে হবে। নতুবা শ্রমিকরা প্রবেশ করতে পারবেন না। এটাই নাকি মালিকের নির্দেশনা।
বিষয়টি জানার পরই হাইকমিশনার শহীদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা চরম ক্ষোভ প্রকাশ করেন।
এক পর্যায়ে ভবন মালিকের বসানো ওই বাক্সটি সরিয়ে ফেলেন হাইকমিশনের স্টাফরা। এতে ক্ষুব্ধ হয়ে ভবন মালিকের লোকজন শ্রম কাউন্সিলর বিভাগের দরজার গেটে তালা ঝুলিয়ে দেন।

একই সময়ে নিরাপত্তাকর্মীরা হাইকমিশনের বাইরে পার্কিং করা ডেপুটি হাইকমিশনার ওয়াহিদা রহমানের কালো রংয়ের গাড়ির সামনের দরজায় অটোলক লাগিয়ে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এরপরই হাইকমিশনের কার্যক্রম সাময়িক বন্ধ হয়ে যায়। দেখা দেয় উত্তেজনা।
পরে উভয়পক্ষের মধ্যে আলোচনা শেষে ঘণ্টাখানেক পর পরিস্থিতি স্বাভাবিক হয় বলে হাইকমিশনের দায়িত্বশীল সুত্রে জানা গেছে।
আজ সন্ধ্যা সাড়ে ৭টায় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি হেদায়েদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
মালয়েশিয়া থেকে একজন ব্যবসায়ী নাম না প্রকাশ করে নয়া দিগন্তকে বলেন, দুই মাস আগেও ভবন মালিক গেটে তালা ঝুলিয়ে দিয়েছিলেন। আজকের ঘটনাটি দ্বিতীয় ঘটনা।
তিনি বলেন, শ্রমিকরা হাইকমিশনে ঢুকতে গেলে ভবন মালিক এক রিংগিট করে দাবি করছেন। এজন্য একটি বাক্সও লাগিয়েছেন। কেন মালিক এমন করছেন তা বলতে পারছি না। শুনেছি এ সমস্যার কারণে ঘণ্টা দুয়েক হাইকমিশনের কাজকর্ম বন্ধ ছিলো।
সুত্র: নয়া দিগন্ত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button