আন্তর্জাতিক সংবাদ

মালির সেনা ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় ১৭ সৈন্য নিহত

মালির মধ্যাঞ্চলে মঙ্গলবার সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় ১৭ সৈন্য নিহত ও আরো ৩৫ জন আহত হয়েছে। কর্তৃপক্ষ একে ‘সমন্বিত সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছে।
মালির প্রতিরক্ষা মন্ত্রণালয় তিম্যান হুবার্ট কোউলিব্যালী বলেন, ‘মৃতের সংখ্যা বেড়েছে। আমাদের ১৭ সৈন্য নিহত ও ৩৫ জন আহত হয়েছেন।’
এর আগে এই হামলায় ১২ সৈন্য নিহত হয়েছিল বলে কর্তৃপক্ষ ঘোষণা করে।
এই হামলার জন্য কারা দায়ী সে ব্যাপারে কোউলিব্যালি কিছু জানাননি।
নাম্পালার একটি সেনা শিবিরে এ হামলা চালানো হয়।
হামলার কয়েক ঘন্টা পর একটি জিহাদি ও একটি জাতিগত বিদ্রোহী গোষ্ঠী এর দায়িত্ব স্বীকার করে।
মার্কিন ভিত্তিক জিহাদিদের পর্যবেক্ষণকারী সংগঠন সাইট জানায়, ইসলামপন্থী সংগঠন আনসার দ্বীনের এক বার্তায় বলা হয়েছে তারা একটি বড় ধরনের হামলা চালিয়ে বিপুল সংখ্যক সৈন্যকে হতাহত করেছে।
এর আগে মঙ্গলবার সকালে জাতিগত বিদ্রোহী সংগঠন পিউল কমিউনিটি নিজেদের ন্যাশনাল অ্যালিয়েন্স ফর দ্য প্রোটেকশন অব পিউল আইডেন্টিটি অ্যান্ড রিস্টোরেশন অব জাস্টিস (এএনএসআইপিআরজে) হিসেবে অভিহিত করে এই হামলার দায়িত্ব স্বীকার করে।
তারা জানায়, তাদের এই হামলায় ৮ সৈন্য নিহত হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button