slider

মালিগাও ইউনিয়ন চেয়ারম্যান কাপ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: গতকাল দাউদকান্দি উপজেলার মালিগাও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা স্থানীয় মাঠে অনুষ্ঠিত হয়, খেলায় ৪ নং ওয়ার্ড ১-০ গোলে তালেরছেও ৮ ও ৯ নং ওয়ার্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পুন নির্বাচিত জননন্দিত চেয়ারম্যান মোঃ মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম টাইগার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদ সদস্য (দাউদকান্দি ওয়ার্ড)মোসাম্মৎ জেবুন নেসা। বিভিন্ন ওয়ার্ড সদস্য/ সদস্যা ও গন্যমান্য ব্যক্তি বর্গ। ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করে দর্শক মাতিয়ে রাখেন মোঃ কবির হোসেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button