খেলা

মালিক-সানিয়ার ঘরে নতুন অতিথি

খেলার জগতের আলোচিত জুটি শোয়েব মালিক ও সানিয়া মির্জা। এই আলোচিত জুটির ঘরে নতুন অতিথির আগমন ঘটেছে।
মঙ্গলবার (৩০ অক্টোবর) সকালে প্রথম সন্তানের বাবা-মা হয়েছেন মালিক ও সানিয়া। ভারতের হায়দরাবাদের বাবার বাড়িতে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ৩২ বছর বয়সী টেনিস তারকা সানিয়া।
শোয়েব মালিক নিজেই টুইটারে এই খবর জানিয়েছেন। তিনি টুইটারে লিখেছেন, ‘বাবা হতে পেরে আমি রোমাঞ্চিত। আমাদের ঘরে ছেলে সন্তান এসেছে, আমার স্ত্রীও সুস্থ্য আছে। আলহামদুলিল্লাহ! আপনাদের সবাইকে দোয়া ও শুভকামনার জন্য অনেক ধন্যবাদ।’
তবে আলোচনার বিষয় সানিয়া এই জুটির সন্তান কোন দেশের নাগরিক হবে? তবে এই প্রশ্নের উত্তর এখনো না পাওয়া গেলেও সানিয়া আকার ইঙ্গিতে জানিয়েছেন তাদের ছেলে তৃতীয় কোনও দেশের নাগরিক হিসেবে বেড়ে উঠবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button