জাতীয়শিরোনাম

মালিকদের কেউ কেউ গণমাধ্যমকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করেন: শাহরিয়ার আলম

মালিকদের কেউ কেউ গণমাধ্যমকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
তিনি বলেন, আমাকেও অনেকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে বলেছে, আপনি রাজনীতি করেন, একটি নিউজ চ্যানেল খোলেন। কিন্তু আমি সেটি করিনি। আমি শিশুদের মেধা মননের বিকাশের জন্য একটি চ্যানেলের অনুমতি পেয়েছি। সেটাও কোনো রকমের তদবির ছাড়া।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার (আরডিজেএডি) অভিষেক ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
শাহরিয়ার আলম বলেন, স্থানীয় ও জেলা পর্যায়ের নেতারা সেখানে দৈনিক পত্রিকা চালাচ্ছেন। অনলাইন পোর্টাল খুলে ফেলাতো আরও সহজ বিষয়। আপনারা (সাংবাদিক) গণমাধ্যমের মালিকদের এ বিষয়ের প্রতি খেয়াল রাখবেন, আমি এমনটাই আহ্বান জানাবো। আপনার পেশার মর্যাদা আপনাদেরকেই রক্ষা করতে হবে।
তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশের তুলনায় আমাদের এখানের গণমাধ্যমের স্বাধীনতা বেশি রয়েছে বলেই আমি বিশ্বাস করি। আমরা যদি রেটিং দেখি কোন পত্রিকার সার্কুলেশন কত, এটি একটি ভয়াবহ বিষয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খায়রুজ্জামান কামাল। সংগঠনের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরীর সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন।
অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের জন্য ফ্রি ব্লাড গ্রুপিং ও ডায়াবেটিস পরীক্ষার ব্যবস্থা করে সামাজিক সংগঠন উৎসর্গ ফাউন্ডেশন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button