প্রবাস

মালয়েশিয়ায় বাংলাদেশীদের বিজয় দিবস উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মালয়েশিয়া এবং বৃহত্তর ময়মনসিংহ বিভাগীয় জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে মালয়েশিায় বাংলাদেশের ৪৬তম বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি ও মালয়েশিয়া বিএনপির প্রকাশনা সম্পাদক এমডি মামুন বিন আব্দুল মান্নান।
মোঃ তাহিরুল আলভীর পরিচালনা এবং প্রকৌশলী শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার কলারোয়া উপজেলা সাবেক চেয়্যারম্যান ও উপজেলা বিএনপির ভাইস চেয়্যারম্যান রবিউল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন কলারোয়া থানা বিএনপির সদস্য মোঃ মোফাজ্জল হোসেন, যুবদল নেতা এনায়েত হোসেন, মালয়েশিয়ার দামানছাড়া যুবদলের মোঃ আনোয়ার হোসেন, মোঃ সরদার মনসুর, মোঃ শাহ আলম, মোঃ শামিম, মোঃ মেহেদী হাসান, মোঃ আহম্মেদ শরীফ, মোঘল সায়েম, মোঃ রিয়াদ মল্লিক, মোঃ কবির, মোঃ করিম, মিঠু, জয়, মনির, মোহাম্মদ দেলোয়ার, আবুল কালাম, রাজিব, আলীসহ মালয়েশিয়া বিএনপির ও সহযোগী সংগঠন এবং বৃহত্তর ময়মনসিংহ বিভাগীয় জাতীয়তাবাদী ফোরামের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button