আন্তর্জাতিক সংবাদশিরোনাম

মার্কিন সেনাদের লক্ষ করে বাগদাদে রকেট হামলা

ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে রকেট হামলার ঘটনা ঘটেছে। দেশটির সামরিক বাহিনী সোমবার এ তথ্য জানান। খবরে বলা হয়েছে, বিমানবন্দরের যে এলাকায় মার্কিন সেনা মোতায়েন রয়েছে সেখানে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
গত অক্টোবর মাসের শুরু থেকে এ পর্যন্ত ইরাকে এ ধরণের আরো বেশ কয়েকটি হামলা হয়েছে।
দেশটির এক নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, তবে রকেটের আঘাতে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।
করোনাভাইরাসের কারণে লকডাউনের অংশ হিসেবে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রয়েছে। সেখানে করোনা ভাইরাসে ১৩ হাজার আক্রান্ত এবং ৪শ’ জনের মৃত্যু হয়েছে।
সোমবারের হামলাসহ মার্কিন সৈন্য ও কুটনীতিকদের টার্গেট করে গত অক্টোবর থেকে এ পর্যন্ত মোট ২৯ দফা হামলা চালানো হয়।
এ হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। তবে ওয়াশিংটন ইরাকের প্রতিবেশি ও মার্কিনীদের ঘোর শত্রু ইরান সমর্থিত সসস্ত্র গ্রুপগুলোকে এই হামলার জন্য দায়ী করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button