রাজনীতি

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় আ. লীগ নেতাদের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের বাসায় বৈঠক করেছেন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।
সোমবার রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পদাক ওবায়দুল কাদেরের নেতৃত্বে প্রতিনিধি দলটি এতে অংশ নেন। বৈঠকে আগামী জাতীয় নির্বাচন, সিটি করপোরেশন নির্বাচন, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি, আঞ্চলিক রাজনীতি ও রোহিঙ্গা ইস্যূ নিয়ে আলোচনা হয়েছে।
তবে আওয়ামী লীগের নেতারা এটিকে সৌজন্যমূলক নৈশভোজ বলে দাবী করছেন।
বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানায়, নৈশভোজ শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে মার্নিকাটের পাঁচ মিনিট একান্ত বৈঠক হয়।
বৈঠকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাড়াও উপদেষ্টা পরিষদ সদস্য অ্যাম্বাসেডর মোঃ জমির, সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, ফারুক খান, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এবং মার্কিন দূতাবাসের পলিটিকাল অ্যাফেয়াস সেকেন্ড সেক্রেটারি কাজী রহমান দস্তগীর ও জ্যাকব জে লেভিনসহ দূতাবাসের উচ্চ পদস্ত কর্মকর্তার উপস্থিত ছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন সদস্য জানান, আগামী জাতীয় নির্বাচন, রাজনৈতিক পরিস্থিতি, রোহিঙ্গা ইস্যূ, যুক্তরাষ্ট্ররে সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এবং আসন্ন দুই সিটি করপোরেশন নির্বাচন নিয়ে কথা হয়েছে। সিটি নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তাষ প্রকাশ করেছেন মার্কিন রাষ্ট্রদূত।
তিনি জানান, মার্শিকাট আমাদের বলেছেন গাজীপুর সিটি করপোরশেন নির্বাচন দেখতে গিয়েছিলাম এবং প্রার্থীদের সঙ্গে কথা বলেছি। নির্বাচন পরিবেশ আমার কাছে সন্তোষ মনে হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button