আন্তর্জাতিক সংবাদশিরোনাম

মার্কিন রণতরি মিললো সাগরতলে

অস্ট্রেলিয়ার উপকূলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডুবে যাওয়া মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস লেক্সিংটনের সন্ধান পাওয়া গেছে। অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল থেকে ৮০০ কিলোমিটার দূরে প্রবাল সাগরের প্রায় তিন কিলোমিটার গভীরে পাওয়া গেলো ইউএসএস লেক্সিংটনের ধ্বংসাবশেষ।
১৯৪২ সালের ৪ থেকে ৮ মে পর্যন্ত জাপানের নৌবাহিনির সঙ্গে চলা রক্তক্ষয়ী যুদ্ধে ‘লেডি লেক্স’নামের এই রণতরিটি প্রশান্ত মহাসাগরের পশ্চিমে ডুবে যায়। মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা পল অ্যালেনের নেতৃত্বে একটি দল দীর্ঘ ৭৬ বছর পর জাহাজটির সন্ধান পায়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অন্যতম শক্তিশালী এই রণতরির খোঁজ পাওয়ার কথা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীও। এ রণতরিতে ৩৫টি যুদ্ধবিমান ছিল, যার মধ্যে ১১টি এখনও রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button