আন্তর্জাতিক সংবাদশিরোনাম

‘মার্কিন ব্যর্থতার পরিষ্কার উদাহরণ ইরাক, সিরিয়া, লেবানন’

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, মধ্যপ্রাচ্য নিয়ে আমেরিকার ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে এবং এর পরিষ্কার উদহারণ হচ্ছে ইরাক, সিরিয়া ও লেবানন।
তিনি পবিত্র কুরআনের আয়াত উল্লেখ করে বলেন, “যদি তোমরা আল্লাহকে সাহায্য কর তাহলে আল্লাহও তোমাদেরকে সাহায্য করবেন এবং তিনি তোমাদের পা দৃঢ়প্রতিষ্ঠ করে দেবেন।” তিনি বলেন এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ঐশী প্রতিশ্রুতি।
ইরানের উত্তরাঞ্চলীয় নোশাহরে নৌবাহিনীর ক্যাডেটদের স্নাতক ডিগ্রি প্রদান অনুষ্ঠানে সর্বোচ্চ নেতা এসব কথা বলেন। তিনি আরো বলেন, বলদর্পী শক্তিগুলোর বিরুদ্ধে ইরানের শক্তিশালী প্রতিরোধের কারণে মধ্যপ্রাচ্যে বিশ্বের নিপীড়ক শক্তিগুলোর পরাজয় হয়েছে। আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, বিশ্বের রাজনৈতিক ও বৃদ্ধিজীবীরা বিস্ময়ের সঙ্গে এখন এ বাস্তবতা স্বীকার করছে যে, আল্লাহ এবং জাতীয় শক্তির ওপর ভরসা করে ইরান বিশ্বের বলদর্পী শক্তিগুলোকে এ অঞ্চলে হতাশ করে দিয়েছে।

নৌবাহিনীর ক্যাডেটদের স্নাতক ডিগ্রি প্রদান অনুষ্ঠানে সর্বোচ্চ নেতা

ভীরু ও দুর্বল জাতিগুলোর প্রতি নিপীড়ক শক্তিগুলোর হুমকি, ভ্রুকূটি, বিদ্রুপ এবং বলদর্পীতার কথা উল্লেখ করে সর্বোচ্চ নেতা বলেন, যদি এসব জাতি এ পদ্ধতিকে ভয় না পেয়ে বিশ্বাস, সাহস এবং আস্থার সঙ্গে সামনে এগিয়ে যেত তাহলে কথিত পরাশক্তিগুলো পিছুহটতে বাধ্য হতো। এই বাস্তবতায় ইরান হচ্ছে সবার সামনে সুস্পষ্ট উদহারণ। তিনি আরো বলেন, গত ৪০ বছর ধরে আমেরিকা বিভিন্নভাবে ইসলামি প্রজাতন্ত্র ইরানকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে কিন্তু ছোট্ট চারা থেকে ইরান এখন বিশাল বৃক্ষে পরিণত হয়েছে।#
পার্সটুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button