আন্তর্জাতিক সংবাদশিরোনাম

মার্কিন বিমান ধ্বংস করার দাবি ভেনিজুয়েলার

ভেনিজুয়েলার বিমানবাহিনী দাবি করেছে, তারা আমেরিকার একটি মাদক পাচারকারী বিমান ধ্বংস করেছে। বিমানটি ভেনিজুয়েলার আকাশসীমা লঙ্ঘন করার পর এই ব্যবস্থা নেয়া হয়।
ভেনিজুয়েলার সামরিক বাহিনী টুইটারে দেয়া পোস্টে জানিয়েছে, ৮ জুলাই রাতে ভেনিজুয়েলার আকাশে অনুপ্রবেশকারী একটি মার্কিন বিমান শনাক্ত করা হয় এবং সামরিক বিমানের সাহায্যে তা ধ্বংস করা হয়েছে।
ভেনিজুয়েলার সামরিক বাহিনী টুইটার দেয়া পোস্টের সাথে কয়েকটি ছবি যুক্ত করেছে। এতে দেখা যাচ্ছে- বিমানটি দুই ভাগ হয়ে ভেঙে পড়েছে এবং তাতে আগুন ধরে গেছে। ছবিতে বিমানের সিরিয়াল নাম্বার দেখানো হয়েছে এন৩৩৯এভি।
ফ্লাইট রাডারের তথ্য অনুযায়ী এটি ছিল একটি ব্যক্তি মালিকানাধীন হকার ৮০০ বিমান। এর সর্বশেষ ফ্লাইট রুট ছিল মেক্সিকো। তবে বিমানটি ঠিক কোথায় ভূপাতিত হয়েছে তা জানা যায়নি এবং বিমানের যাত্রীদের সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি।
সূত্র : পার্সটুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button