আন্তর্জাতিক সংবাদ

মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে ৩০ লাখ ব্যারেল তেল বিক্রি করবে ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরান মার্কিন নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে নতুন করে বেরসকারি কোম্পানিগুলোর কাছে ৩০ লাখ ব্যারেল তেল বিক্রি করার পরিকল্পনা নিয়েছে। গত নভেম্বর মাসে ইরানের ওপর মার্কিন সরকার নিষেধাজ্ঞা আরোপ করার পর এটা হবে বেসরকারি উপায়ে তৃতীয় দফা তেল বিক্রির উদ্যোগ।
ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানেহ আজ (বুধবার) জানান, এসব তেল ব্যক্তিগত খাতের আমদানিকারকরা কিনতে পারবেন এবং ইরানি মুদ্রা রিয়ালে দাম পরিশোধ করতে হবে। তবে যেসব ক্রেতা বৈদেশিক মুদ্রায় মূল্য পরিশোধ করতে চান তাদের জন্য সে সুযোগও রাখা হয়েছে।
গত অক্টোবর মাসে প্রথম ইরান শেয়ারবাজারের মাধ্যমে তেল বিক্রি শুরু করে। সে সময় জ্বালানি শেয়ারবাজারে তেলের দাম ব্যারেলপ্রতি৭৪.৮৫ ডলার ঠিক করা হয়েছিল। মার্কিন নিষেধাজ্ঞাকে এড়ানোর জন্য ইরান এ ব্যবস্থা নেয়।
নভেম্বর মাসে নিষেধাজ্ঞা আরোপের পর ইরান দ্বিতীয় দফা শেয়ারবাজারের মাধ্যমে তেল বিক্রি করে। সে সময় মোট তেল বিক্রি হয়েছিল সাত লাখ ব্যারেল।
পার্সটুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button