মার্কিন নির্বাচন : ভাইস প্রেসিডেন্ট থেকে যাঁরা প্রেসিডেন্ট হয়েছেন
জন অ্যাডামস
যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ওয়াশিংটন মারা গেলে ১৭৯৭ সাল থেকে ১৮০১ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

থমাস জেফারসন
জন অ্যাডামসের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ১৮০০ সালের নির্বাচনে জন অ্যাডামসকে হারিয়ে যুক্তরাষ্ট্রের তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ১৮০১ সালে।

মারটিন ভ্যান বিউরেন
অ্যান্ড্রু জ্যাকসনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। জ্যাকসন অবসরে গেলে ১৮৩৭ সালে যুক্তরাষ্ট্রের অষ্টম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন।

জন টাইলার
উইলিয়াম হেনরি হ্যারিসনের আমলে ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি। হ্যারিসনের মৃত্যুর পর প্রেসিডেন্ট হন। তিনি যুক্তরাষ্ট্রের দশম ভাইস প্রেসিডেন্ট, আবার দশম প্রেসিডেন্টও।

মিলার্ড ফিলমোর
জ্যাকারি টেইলরের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। টেইলরের মৃত্যুর পর ১৩তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পান।

অ্যান্ড্রু জনসন
আব্রাহাম লিংকনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। লিংকনকে হত্যা করা হলে প্রেসিডেন্ট হন অ্যান্ড্রু।

চেস্টার আর্থার
জেমস গারফিল্ডের আমলে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। গারফিল্ডের মৃত্যুর পর ২১তম প্রেসিডেন্ট হিসেবে ১৮৮১ সালে দায়িত্ব গ্রহণ করেন চেস্টার।

থিওডোর রুজভেল্ট
উইলিয়াম ম্যাককিনলির ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ম্যাককিনলি মারা গেলে প্রেসিডেন্ট হন রুজভেল্ট। সে দায়িত্ব শেষে আবারও পূর্ণ মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন তিনি।

ক্যালভিন কুলিজ
প্রেসিডেন্ট ওয়ারেন জি হার্ডিংয়ের সময়ে ভাইস প্রেসিডেন্ট ছিলেন। হার্ডিংয়ের মৃত্যুর পর যুক্তরাষ্ট্রের ৩০তম প্রেসিডেন্ট হিসেবে ক্যালভিন দায়িত্ব নেন ১৯২৩ সালে। এরপর আবারও পূর্ণ মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হন।

হ্যারি ট্রুম্যান
ফ্র্যাংলিন ডি রুজভেল্টের সময়ে ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ফ্র্যাংলিনের মৃত্যুর পর প্রেসিডেন্ট হন হ্যারি। এরপর আবারও পূর্ণ মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

লিনডন জনসন
জন এফ কেনেডির সময়ে ভাইস প্রেসিডেন্ট ছিলেন। কেনেডির মৃত্যুর পর প্রেসিডেন্ট হন। এরপর আবারও পূর্ণ মেয়াদের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন লিনডন।

রিচার্ড নিক্সন
৩৪তম মার্কিন প্রেসিডেন্ট ডোয়াইট ডি এইজেনহাওয়ারের ভাইস প্রেসিডেন্ট ছিলেন নিক্সন। আট বছর পর তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন।

জেরাল্ড ফোর্ড
রিচার্ড নিক্সন প্রেসিডেন্টের দায়িত্ব থেকে ইস্তফা দিলে ৩৮তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পান ১৯৭৪ সালে।

জর্জ এইচ ডব্লিউ বুশ
রোনাল্ড রিগ্যানের ভাইস প্রেসিডেন্ট ছিলেন বুশ। ১৯৮৮ সালের নির্বাচনের জয়ী হয়ে যুক্তরাষ্ট্রের ৪১তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

জো বাইডেন
বারাক ওবামার সময়ে ভাইস প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন। এখন তিনি ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে বাসা বাঁধার অপেক্ষায় আছেন।
সূত্র: দ্য ইনডিপেনডেন্ট/প্রথমআলো





