আন্তর্জাতিক সংবাদ

মার্কিন জাহাজের কাছে রুশ রণতরীর আক্রমণাত্মক তৎপরতা

পূর্ব ভূমধ্যসাগরে চলতি সপ্তাহে মার্কিন নৌ জাহাজের খুব কাছে রুশ রণতরীকে ঘোরাফেরা করতে দেখা গেছে। মার্কিন সেনা কর্মকর্তারা এ তৎপরতার নিন্দা জানিয়ে একে ‘আক্রমণাত্মক ও অদ্ভূত’ হিসেবে বর্ণনা করেছে।
এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ড বলেছে, রুশ রণতরী দ্য ইউরোস্ল্যাভ মাদ্রি বৃহস্পতিবার অপ্রয়োজনে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ ইউএসএস জাচিন্টোর খুব কাছে চলে আসে।
রোববার বার্তা সংস্থা এএফপি’র কাছে পাঠানো ওই বিবৃতিতে আরো বলা হয়, উন্মুক্ত সাগরে রুশ জাহাজটি মার্কিন জাহাজের খুব কাছে অপ্রয়োজনে চলে আসে, যা ছিল আক্রমণাত্মক ও অদ্ভূত।
তবে বিবৃতিতে বলা হয়, রুশ জাহাজের কারণে সান জাচিন্টো কখনই হুমকিতে পড়েনি।
এ ঘটনার মাত্র কয়েক সপ্তাহ আগে একই জায়গায় ইউরোস্ল্যাভ মাদ্রি ও আমেরিকান ডেস্ট্রয়ার ইউএসএস গ্রেভলি’র মধ্যেও একই ঘটনা ঘটে এবং এ জন্যে মস্কো ও ওয়াশিংটন একে অপরকে দোষারোপ করে।
ইসলামিক স্টেট (আইএস) সদস্যদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর অংশ হিসেবে ২০১৪ সালের আগস্টে পূর্ব ভূমধ্যসাগরে সান জাচিন্টোকে মোতায়েন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button