রাজনীতিশিরোনাম

মারুফ-কাওসার আনিসসহ ২০ জনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুর রহমান মারুফ ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা আবু কাওসারসহ ২০ জনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে চিঠি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সোমবার (২১ অক্টোবর) এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) থেকে ব্যাংকগুলোতে হিসেব জব্দের জন্য পৃথক চিঠি পাঠানো হয়েছে।
এনবিআর সূত্র জানায়, সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে পাঠানো নির্দেশনায় শেখ ফজলুর রহমান মারুফ, তার স্ত্রী সানজিদা রহমান ও তাদের দুইটি প্রতিষ্ঠান টি-টোয়েন্টিফোর গেমিং কোম্পানি লিমিটেড ও টি-টোয়েন্টিফোর ল ফার্ম লিমিটেডের ব্যাংক হিসাব, মোল্লা আবু কাওসার, তার স্ত্রী পারভীন লুনা, মেয়ে নুজহাত নাদিয়া নিলা ও তাদের প্রতিষ্ঠান ফাইন পাওয়ার সল্যুয়েশন লিমিটেড, স্বেচ্ছাসেবক লীগের অর্থসম্পাদক কে এম মাসুদুর রহমান, তার স্ত্রী লুতফুর নাহার লুনা, বাবা আবুল খায়ের খান, মা রাজিয়া খান এবং তাদের প্রতিষ্ঠান সেবা গ্রিন লাইন লিমিটেড, যুবলীগের বহিষ্কৃত দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান, তার স্ত্রী সুমি রহমান ও তার প্রতিষ্ঠান মা ফিলিং স্টেশন, আরেফিন এন্টারপ্রাইজ। এবং কাউন্সিলর পাগলা মিজান, তারেকুজ্জামান রাজিব ও তাদের পরিবারের ব্যাংক হিসাব জব্দ করতে বলা হয়েছে।
এছাড়া যুবলীগের অব্যাহতিপ্রাপ্ত চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, স্ত্রী শেখ সুলতানা রেখা, ছেলে আবিদ চৌধুরী, মুক্তাদির আহমেদ চৌধুরী ও ইশতিয়াক আহমেদ চৌধুরী এবং তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান লেকভিউ প্রোপার্টিজ ও রাও কনস্ট্রাকশনের হিসাব থেকেও কোনো টাকা উত্তোলন বা স্থানান্তরে স্থাগিতাদেশ দেওয়া হয়েছে।
ফলে এসব ব্যক্তি-প্রতিষ্ঠান কোনো টাকা উত্তোলন ও স্থানান্তর করতে পারবেন না। আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ১১৬ ধারার ক্ষমতাবলে ব্যাংক হিসেবের স্থগিতের আদেশ দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button