আন্তর্জাতিক সংবাদ

মারা গেলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ. ডব্লিউ. বুশ সিনিয়র মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। তার পরিবারের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
তারা ছেলে যুক্তরাষ্ট্রের আরেক সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ টুইটারে বলেন, জেব, নেইল, মারভিন ও আমি খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ৯৪টি উল্লেখযোগ্য বছর পার করে তিনি মারা গেছেন। আমাদের প্রিয় বাবা আর নেই।
তিনি বলেন, জর্জ এই. ডব্লিউ. বুশ উন্নত চরিত্রের একজন মানুষ ছিলেন। ছেলে ও মেয়েদের জন্য তিনি ছিলেন একজন ভালো বাবা।
জর্জ বুশ আমেরিকার ৪১তম প্রেসিডেন্ট ছিলেন। প্রেসিডেন্ট থাকাকালীন তিনি রাশিয়ার সঙ্গে ঠাণ্ডা যুদ্ধাবসানে অন্যতম অবদান রাখেন।
বাংলা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button