slider

মান্দায় ১০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দা উপজেলায় ১০ বোতল ফেনসিডিলসহ আব্দুল খালেক (৪৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক আব্দুল খালেক উপজেলার চৌবাড়িয়া হোসেনপুর গ্রামের আফাজ উদ্দিনের ছেলে।
আজ মঙ্গলবার (২৪ মে) রাতে চৌবাড়ীয়াহাট এলাকা থেকে অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিলসহ আব্দুল খালেকে আটক করা হয়।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, মঙ্গলবার রাত ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক আবু হাসান ও আলতাফ হোসেন চৌবাড়ীয়াহাটে অভিযান চালায়। এ সময় খালেকের বাজারের ব্যাগ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় আটক আব্দুল খালেকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার খালেকে আগামীকাল বুধবার দুপুরে নওগাঁ জেল হাজতে পাঠানো হবে বলে জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button