Uncategorized

মান্দায় বিয়ের প্রলোভনে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

গোলাম রাব্বানী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ জেলার মান্দা উপজেলায় বিয়ের প্রলোভন দিয়ে অষ্টম শ্রেণির ছাত্রী কে সাকিল (২০) ও তার দুইবন্ধু মদ্যপান করে রাতের অন্ধকারে বাড়ির পার্শ্বের বিলে ডেকে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন ছাত্রীর পরিবার।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) দিবাগত রাতে মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের পাকুরিয়া মধ্য পাড়ায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্ত ধর্ষক সাকিল সহ দুই বন্ধু। পরে মঙ্গলবার রাতে ঘটনাটি জানাজানি হয়।
এ ঘটনায় বুধবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন ওই স্কুলছাত্রী নিজেই। পরে বুধবার দুপুরে থানা পুলিশ পরিক্ষার জন্য স্কুলছাত্রীকে নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে অফিসার ইনচার্জ ওসি শাহিনুর রহমান জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের হয়েছে, অতি শীঘ্রই আসামীদেরকে গ্রেপ্তার করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button