slider

মান্দায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনার বীজ ও সার বিতরণ

নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে আউশ প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (১২ এপ্রিল) বেলা ১১টার দিকে পরিষদ চত্বরে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এমদাদুল হক মোল্লা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আবু বাক্কার সিদ্দিক, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশুতোষ সরকার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলতাফ হোসেন প্রমূখ।
উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন জানান, চলতি আউশ মৌসুমে ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ১৪ ইউনিয়নে ২ হাজার ২০০ জন কৃষকের মাঝে প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হবে। এতে একজন কৃষক ৫ কেজি আউশ ধানের বীজসহ ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button