মান্দায় ইউক্যালিপ্টাস বাগান থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

গোলাম রাব্বানী, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় গোয়ালমান্দা নিজ বাড়ির অদূরে ইউক্যালিপটাস বাগান থেকে মুনছুর রহমান নামের ব্যক্তির লাশ উদ্ধার করেছে মান্দা থানা পুলিশ।
স্হানীয় সুত্রে জানা যায়, মৃত মুনছুর রহমান নুরুল্যাবাদ ফকির পাড়া গ্রামের বদের আলীর ছেলে ।
গতকাল রাত ৯টার দিকে জাহাঙ্গীর নামের এক ব্যাক্তি ডেকে নিয়ে গেলে সে আর বাড়ি ফিরে নাই। সারা রাত খুঁজাখুঁজি করে সন্ধান মেলেনি। সকালে কৃষকেরা জমিতে ধান উঠাতে এসে লাশ দেখতে পাই, পরে মুনছুরের বাড়িতে ও পুলিশকে সংবাদ দিলে বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্য এসে তাকে সনাক্ত করেন। তবে কেন বা কি কারনে কে মেরেছে তা এখনও জানা যায়নি।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার গাজিউল ও মান্দা নিয়ামতপুর সার্কেল মতিয়ার রহমান।
মান্দা থানা অফিসার ইনচ্বার্জ নুর-এ-আলম সিদ্দিকী বিপিএম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলার প্রস্তুতি চলছে।




