slider

মান্দার তেঁতুলিয়ায় টিসিবি’র পণ্য বিতরণ

আল আমিন স্বাধীন,মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিতরণ করা হয়েছে। আজ শনিবার (৩০ মার্চ) সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত টিসিবি কার্ডধারীদের মাঝে এসব পণ্য বিতরণ করা হয়।

টিসিবি পণ্য বিতরণের উদ্বোধন করেন তেঁতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান এস এম মোখলেছুর রহমান কামরুল

এ ইউনিয়নের মোট ৯টি ওয়ার্ডে ১ হাজার ৭৯৭ জন পরিবারের মাঝে কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যসামগ্রী বিতরণ করা হয়। ৫২৫ টাকার এসব পণ্যের মধ্যে রয়েছে- ২ লিটার সরিষার তেল, ৫ কেজি চাল, ২ কেজি মশুরের ডাল এবং ১ কেজি ছোলা। বাজারে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি এই সময়ে অনেক কম টাকায় টিসিবির পণ্য পাওয়ায় অনেকটা খুশি সাধারণ মানুষ ‌।

তেঁতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান এস এম মোখলেছুর রহমান কামরুল বলেন, টিসিবির পণ্য পেয়ে সাধারণ মানুষ অনেক উপকৃত হচ্ছে। টিসিবির পণ্য সরবরাহ বাজার নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মনে করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button