slider

মান্দায় ইউপি নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

আল আমিন স্বাধীন,মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় নুরুল্লাবাদ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপনির্বাচনে ইউনিয়নের সকল প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন ‌মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এসকল মনোনয়নপত্র দাখিল করেন তারা ।
মনোনয়নপত্র দাখিলের প্রার্থীরা হলেন, কাজেম উদ্দিন,গোলাম মোস্তফা,আকবর আলী, স্বাধীন কৃষ্ণ রায়, ফজলুল বারী সাফি, মোজাফফর হোসেন, জাহাঙ্গীর হোসেন, জাইদুর রহমান,ও মোস্তাকিন হোসেন সরকার।

উল্লেখ্য ২০২১ সালের ২৭ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওই ইউনিয়নের নির্বাচিত হয়েছিলেন জামায়েত নেতা ইয়াছিন আলী মন্ডল । তিনি গত বছরের ২১ নভেম্বর জটিল রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
এরপর পদটি শুন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার মাহবুবুল কবীর জানান, মঙ্গলবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। যাচাই-বাছাই ১৫ ফেব্রুয়ারি ও প্রত্যাহারের শেষ দিন ২২ ফেব্রুয়ারি। আগামী ২৩ ফেব্রুয়ারি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯ মার্চ। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৪,৭৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২,৩৮৭ জন ও নারী ভোটার ১২,৩৭৭ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button