sliderস্থানিয়

মানিকগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থী’র মনোনয়নপত্র দাখিল

সিংগাইর(মানিকগঞ্জ) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত প্রার্থী সাবেক এমপি ও চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ইঞ্জি.মো.মঈনুল ইসলাম খান শান্ত উপজেলা নির্বাহী অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন।

রবিবার(২৮ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলা বিএনপি’র অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।
এ সময় ইঞ্জি.মঈনুল ইসলাম খান শান্ত উৎসব মুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে জনগনকে অধিক হারে অংশগ্রহণ করে বিএনপি’র প্রার্থীদেরকে বিজয়ী করার আহবান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button