slider

মানিকগঞ্জ-২ আসনে তরীকত ফেডারেশনের মনোনয়ন পেলেন অ্যাডভোকেট আসিফ

সিরাজুল ইসলাম, সিংগাইর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর ও সদরের আংশিক) আসনে বাংলাদেশ তরীকত ফেডারেশন (বিটিএফ) থেকে মনোনয়ন পেলেন অ্যাডভোকেট ফেরদৌস আহমেদ আসিফ। দল থেকে মনোনয়ন চুড়ান্ত হওয়ার বিষয়টি তিনি নিশ্চিত করেন।
এর আগে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিটিএফ চেয়ারম্যান আলহাজ¦ সৈয়দ নজিবুল বশর মাইজ ভান্ডারী এমপির কাছ থেকে মনোনয়ন পত্র গ্রহণ করেন অ্যাডভোকেট আসিফ। তিনি গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও এ আসন থেকে দলের মনোনয়ন পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ডাবল মাষ্টার্স সম্পন্ন ফেরদৌস আহমেদ আসিফ বাংলাদেশ সুপ্রীম কোর্টে আইন পেশায় নিয়োজিত রয়েছেন। পাশাপাশি দলের কেন্দ্রিয় কমিটির আইন বিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করছেন। তিনি সিংগাইর উপজেলা ধল্লা ইউনিয়নের আঠালিয়া গ্রামের চান মিয়ার পুত্র।
সৎ,নম্র-ভদ্র ও শিক্ষিত হিসেবে গত নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকার জনগণের সেবা করতে চান অ্যাডভোকেট ফেরদৌস আহমেদ আসিফ। সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তরুন এ আইনজীবি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button