
মোঃ শাহ আলম,মানিকগঞ্জ: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের আমডলা, রুপসা ও মহাদেবপুর বাজারে ধানের শীষের পক্ষে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করতে ৩১ দফার লিফলেট বিতরণ ও এলাকার স্কুল কলেজ শিক্ষক ও গণমান্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
লিফলেট বিতরণ করেন মানিকগঞ্জ-১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বিএনপি’র প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ পুত্র ডক্টর খোন্দকার আকবর হোসেন বাবলু।
এ সময় উপস্থিত ছিলেন শিবালয় উপজেলা বিএনপির সহ-সভাপতি কাজী আব্দুর রাজ্জাক, প্রিন্সিপাল সাত্তার, প্রিন্সিপাল আবু বকর, অধ্যাপক সোবহান, শিবালয় উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু খালিদ ডন সহ শিবালয় উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠন নেতা কমি’ বৃন্দ। দলের স্বার্থে সবাইকে একসাথে কাজ করতে হবে। মনোনয়ন যাকেই দেওয়া হোক না কেন, ধানের শীষের বিজয়ের জন্য প্রত্যেক নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। দলের মধ্যে কোন বিভাজন ও কোন্দল ভুলে গিয়ে একে অপরের সহযোগী হয়ে কাজ করতে হবে। বিএনপি হচ্ছে জনগণের দল —এখানে মতভেদ নয়, ঐক্যই আমাদের প্রধান শক্তি।
সভায় বক্তারা বিএনপির গণতান্ত্রিক আন্দোলন, জনগণের অধিকার ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় দলের ঐক্যের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশে একটি জনগণভিত্তিক সরকার প্রতিষ্ঠিত হবে, যেখানে শিক্ষা, কর্মসংস্থান ও ন্যায়বিচারের নিশ্চয়তা থাকবে। নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণ ও আলোচনা সভায় খোন্দকার আকবর হোসেন বাবলু বলেন-তারেক রহমানের ঘোষিত ৩১ দফায় মানুষের সকল কিছু উল্লেখ আছে। আগামীতে কিভাবে দেশ পরিচালিত হবে স্পষ্ট বলা আছে। মানুষের চিকিৎসার কথা, কৃষকের কথাসহ সকল কিছু বলা হয়েছে।
আসুন আমরা দলের স্বার্থে সবাইকে একসাথে কাজ করি। মনোনয়ন যাকেই দেওয়া হোক না কেন, ধানের শীষের বিজয়ের জন্য প্রত্যেক নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। দলের মধ্যে কোন বিভাজন ও কোন্দল ভুলে গিয়ে একে অপরের সহযোগী হয়ে কাজ করতে হবে। বিএনপি হচ্ছে জনগণের দল —এখানে মতভেদ নয়, ঐক্যই আমাদের প্রধান শক্তি।
এসময় তিনি আরো বলেন বিএনপি গণতান্ত্রিক দল, জনগণের অধিকার ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় দলের ঐক্যের কোন বিকল্প নেই। তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশে একটি জনগণভিত্তিক সরকার প্রতিষ্ঠিত হবে, যেখানে শিক্ষা, কর্মসংস্থান ও ন্যায়বিচারের নিশ্চিত থাকবে।




