sliderস্থানিয়

মানিকগঞ্জ সবুজ সংহতি সভা অনুষ্ঠিত

নজরুল ইসলাম,মানিকগঞ্জ প্রতিনিধি:”কীটনাশক মুক্ত খাদ্য উৎপাদনে কৃষি প্রতিবেশ চর্চা কে উৎসাহিত করি” মানিকগঞ্জ আয়শা মেমোরিয়াল কালচারাল সেন্টার, জয়নগর,মানিকগঞ্জ সবুজ সংহতি কমিটির আয়োজনে বারসিক সহযোগিতায় সবুজ সংহতি সভা অনুষ্টিত হয়। সভাটি সঞ্চালনা করেন বারসিক মানিকগঞ্জ আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়। সভাপতিত্ব করেন, মানিকগঞ্জ জেলার সবুজ সংহতি কমিটির সভাপতি কৃষিবিদ আব্দুল খালেক। সভায় অংশগ্রহণ করেন, কৃষক পর্যায়ে গবেষকগণ,স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কৃষক, সাংবাদিক, কবি সাহিত্যিক, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিগন অংশগ্রহণ করেন । সবুজ সংহতির সভায় আলোচনায় অংশগ্রহণ করেন ড. মজিবর রহমান, সহাকারী অধ্যাপক খান বাহাদুর আওলাদ হোসেন কলেজ, মানিকগঞ্জ, কবি ও সাহিত্যিক আনিছুর রহমান খান আলীনুর, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আলীম, মাইনুদ্দীন আহম্মেদ অবঃ প্রাপ্ত অধ্যক্ষ, হাবিল উদ্দিন ম্যানেজিং ডিরেক্টর আয়শা মেমোরিয়াল কালচারাল সেন্টার, মাানিকগঞ্জ, গাজী ওয়াজেদ মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মাছরাঙা টিভি, শামছুল হক সুর্য, কৃষক গবেষক মাসুদ বিশ্বাস,কৃষক মধুমালা প্রমুখ। আলোচক বৃন্দরা মানিকগঞ্জকে সবুজায়ন করার লক্ষে নিজ নিজ উদ্যোগে এবং সংগঠন পর্যায়ে বৃক্ষরোপনের উদ্যোগ গ্রহণ করেন এবং কীটনাশক মুক্ত খাদ্য গ্রহনে উৎসাহিত করেন। সভা শেষে অংশগ্রহণকরীগণ বৃক্ষ রোপনের মাধ্যমে সবুজায়নের উদ্যোগ গ্রহন করেন। মানিকগঞ্জ নদী খাল দুষণরোধে পরিবেশ রক্ষায় মানববন্ধন সহ বিভিন্ন কর্মসুচীর গ্রহনের উদ্যোগ গ্রহন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button