slider
মানিকগঞ্জ বিএনপির লিফলেট বিতরণ

মানিকগঞ্জ প্রতিনিধি : সরকারের পদত্যাগ, ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাক গণ-সচেতনতার লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শনিবার, ডিসেম্বর ২৩, ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জনমত তৈরির লক্ষ্যে মানিকগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও বিএনপির সাবেক প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ পুত্র ড. খোন্দকার আকবর হোসেন বাবলু শিবালয় উপজেলার বরংগাইল ও মহাদেবপুর এলাকায় নেতাকর্মীদের সাথে নিয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।



