slider

মানিকগঞ্জ বারসিক পরিবার বৈচিত্র্য সুরক্ষায় নতুন বছরে ভিন্নমাত্রায় অভিজ্ঞতা বিনিময় করেন

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ : “ফিরে দেখি লোকায়ত জগৎ নয়ন রাখি বৈচিত্র্য সুরক্ষায়” এই স্লোগান কে সামনে রেখে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক পরিবার ও মানিকগঞ্জ খিওর নালী অঞ্চলের সেচ্ছাসেবী যুব সংগঠন আলোর পথ এবং গ্রামীণ শিল্পী সংস্থার যৌথ আয়োজনে আজকে ইংরেজি নববর্ষের নতুন দিনে মানিকগঞ্জ ঘিওর উপজেলার নালীর সাবেক সেন বাড়ী বর্তমান বাবুর বাড়ীতে দিনব্যাপী প্রীতি সম্মিলন,অবিজ্ঞতা বিনিময় এবং মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় কৃষক গবেষক বাদশা মিয়ার সভাপতিত্বে ও বারসিক কর্মসূচী সমন্বয়কারী মাসুদুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়। শুভেচ্ছা বক্তব্য রাখেন বারসিক ঘিওর অঞ্চলের সমন্বয়কারী সুবীর কুমার সরকার। এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন বারসিক সিংগাইর এলাকা সমন্বয়কারী শিমুল কুমার বিশ্বাস, হরিরামপুর সমন্বয়ক সত্ত রঞ্জন সাহা,বারসিক প্রকল্প কর্মকর্তা মো. নজরুল ইসলাম প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button