sliderস্থানিয়

মানিকগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকার গ্রেফতার

শফিকুল ইসলাম সুমন, মানিকগঞ্জ প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে মানিকগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ড ও ভাঙচুরের মামলায় মানিকগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকারকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার ভোরে ঢাকার দারুস সালাম এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে মানিকগঞ্জ সদর থানার পুলিশ।

সদর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট মানিকগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ
ও ভাঙচুর করেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ ঘটনায় গত ২৫ সেপ্টেম্বর মানিকগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুরাদ হোসেন বাদী হয়ে নাশকতা ও হামলার
অভিযোগে মানিকগঞ্জ সদর থানায় মামলা করেন। 

এ মামলায় জেলা শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকারসহ ৯১ জনের নাম উল্লেখ করে এবং ১৫০
জনকে অজ্ঞাত পরিচয়ে আসামি করা হয়। এ মামলায় বাবুল সরকারকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীনকেও
আসামি করা হয়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, আজ মঙ্গলবার
ভোরে আসামি বাবুল সরকারকে ঢাকার দারুস সালাম থানাধীন এস এ খালেক আবাসিক এলাকায় একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁকে মানিকগঞ্জে আনা হয়েছে। আজ দুপুরে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button