slider

মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবের উদ্যোগে রমজানের তাৎপর্য বিষয়ক সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেলে মানিকগঞ্জ শহিদ রফিক সড়কের পৌর বিপনী মার্কেটের ৩য় জেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া ও ইফতার মাহফিলে মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শিকদার শামীম আল মামুন এর সঞ্চালনায় সূচনা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এস.এম নুরুজ্জামান। অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ আইনজীবি সমিতির ক্রীড়া সম্পাদক এ্যডভোকেট আরিফুর রহমান লিটন , মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবের সহ সভাপতি এ.বি খান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক তজুমুদ্দিন সরকার, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সাব্বির, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি এম নজরুল ইসলাম, সাটুরিয়া উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, আরো উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ বাবুল আহমেদ, সসদ্য মুরাদ খান, নাহিদুল ইসলাম হৃদয়, আরিফুর রহমান অরি প্রমুখ। বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সকলের সুখ সমৃদ্ধ কামনা করেন।
পরে দোয়া ও মোনাজাত করেন জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মাহমুদুল হাসান।
দোয়া ও ইফতার মাহফিল শেষে ক্লাবের সকল সদস্যকে ইদ উপহার হিসেবে পাঞ্জাবী দেয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button