
রাসেল আহমেদ, সাটুরিয়া প্রতিনিধি: মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের কক্ষে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়, উক্ত অনুষ্ঠানে মোহাম্মদ সারওয়ার আলম, পুলিশ সুপার মানিকগঞ্জ, আনুষ্ঠানিক ভাবে সাটুরিয়া থানার এসআই আরিফ খানের নাম ঘোষণা করেন,
এস আই আরিফ খান, মাদক উদ্ধার, ওয়ারেন্টের আসামি গেপ্তার এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার নিষ্পত্তিতে তার দক্ষতার জন্য, এই সম্মাননা প্রদান করা হয়েছে ।
পুরষ্কার প্রাপ্ত এসআই আরিফ খানের সাথে সাক্ষাৎ কালে পতাকা ২৪ কে জানায়, কিছু কিছু পুরষ্কার পাওয়ার আনন্দটা মুখের ভাষায় প্রকাশ করার মতো নয়, প্রতিটি মানুষের জীবনে মাঝে মাঝে পুরষ্কার পেলে তার কাজে প্রতি মনোযোগ বাড়ে এবং আরো দায়িত্ব নিয়ে কাজ করতে উৎসাহিত হয় ।
এসআই আরিফ খান আরো বলেন, এই পুরষ্কার আমার একার নয় আমি এ-র কৃতিত্ব সাটুরিয়া থানার সকল কেই দিব ।



