slider

মানিকগঞ্জে হেরোইনসহ ১ মাদক কারবারী গ্রেফতার

শুভ মন্ডল,মানিকগঞ্জ : মানিকগঞ্জ সদরে তিন গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি । যাহার মূল্য অনুমান ৩০,০০০ টাকা। বিষয়টি প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন জেলা গোয়েন্দা অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন ।
মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার মহোদয়ের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, মানিকগঞ্জ এর ইনচার্জ, পুলিশ পরিদর্শক(নিঃ)/জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন এর তত্ত্বাবধানে ডিবি, মানিকগঞ্জ এর একটি অভিযানিক দল এসআই/মোঃ ফরহাদুজ্জামান ভূইয়া এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করিয়া মানিকগঞ্জ সদর থানাধীন গার্ডেন স্কুলের সামনে ইটের সলিং রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ সাইফুল ইসলাম শরীফ (২৮), পিতা-আব্দুল বাতেন, মাতা-নাজমা বেগম, সাং-সাতানি, থানা ও জেলা-মানিকগঞ্জকে ইং ০২/০৯/২০২২ তারিখ ১৩.০০ ঘটিকায় ০৩ (তিন) গ্রাম হেরোইনসহ আটক করেন।
জেলা গোয়েন্দা (ডিবি) অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, আসামীর বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় ০১টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button