Uncategorized

মানিকগঞ্জে হত্যা মামলায় নারীসহ ৫ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জে সাবেক ইউপি সদস্য আশরাফ আলী হত্যা মামলায় নারীসহ ৫ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাহানা হক সিদ্দীকা আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মঞ্জুর রহমান, মোয়াজ্জেম হোসেন, বাবুল মিয়া, আজিজুল হক ও ফেলি বেগম।
রাষ্ট্র পক্ষের আইনজীবী আফসারুল ইসলাম মনি জানান, ২০১৩ সালে ১৮ জুন বিকেলে ঘিওর উপজেলার ফুলহারা গ্রামে সাবেক ইউপি সদস্য আশরাফ আলীকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করেন।
ঘটনার পরদিন চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা যান আশরাফ আলী।
পরদিন ১৯ জুন নিহতের ভাই মনসুর আলম বাদী হয়ে ২৫ জনকে আসামিকে ঘিওর থানায় হত্যা মামলা দায়ের করেন।
২০১৪ সালে ৩১ মে মামলার তদন্ত কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক হাসমত আলী ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
আদালতে বিচারক ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে দোষী প্রমাণিত হওয়া ৫ জনের মৃত্যুদণ্ড ও অভিযোগ প্রমাণ করতে না পারায় ১৩ জনকে বেকসুর খালাস দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button