slider

মানিকগঞ্জে স্বাস্থ্যসেবার জীবনমুখী মানোন্নয়নে কর্মশালা

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ : “স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহন ”
এ স্লোগানকে ধারণ করে -মানিকগঞ্জে অনুষ্ঠিত হলো দুইদিনব্যাপী জীবনদক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ।

স্বাস্থ্য অধিকার যুব ফোরামের লক্ষ্য ও উদ্দেশ্য এবং জীবনদক্ষতা বৃদ্ধির প্রয়াসে মানিকগঞ্জ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হলো জীবনদক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ ।

২৪ ও ২৫জুন ২০২৩ এই দুদিনব্যাপী জীবনদক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হেলথ ওয়াচ ও স্থানীয় সংস্থা বারসিক এর সহযোগিতায় “জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম,মানিকগঞ্জ” এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণে জেলা-উপজেলার স্বাস্থ্য অধিকার যুব ফোরামের প্রায় ২৬জন সদস্য অংশগ্রহণ করেন। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ ওয়াচের ডা.ইসমত আারাহেনা এবং নাদিয়া খানম। এছাড়া উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ ওয়াচের প্রোগ্রাম ম্যানেজার মোরশেদ আলম,জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও বারসিক এর সদস্য ইকবাল খান ও মনোয়ার হোসেন।

জীবনদক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ এর উদ্দেশ্য ছিল মানসিক চাপ কমানোর প্রক্রিয়া নিয়ে। আবেগসহ অন্যান্য সমস্যাবলি মোকাবিলা করে জীবনদক্ষতা বৃদ্ধিতে সহায়তা করা। ইতিবাচক ও নেতিবাচক চিন্তাভাবনা নির্ণয় করা।ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করা। এডভোকেসি নির্ণয় করা। আত্মমর্যাদাবোধ স্থাপন ও বিশ্লেষণমূলক চিন্তাভাবনা করা এবং আত্মবিশ্বাস গড়ে তুলা। এছাড়াও দৃঢ়তা,সহমর্মিতা প্রভৃতির ব্যাপারে প্রশিক্ষণ দেয়া হয়। নি:শ্বাসের অনুশীলন এর ব্যাপারে কিছু টিপস প্রদান করা হয়। এছাড়া প্রশিক্ষণ চলাকালীন সদস্যদের অংশগ্রহণে গান, অভিনয় ইত্যাদির মাধ্যমে আনন্দঘন পরিবেশ গড়ে ওঠে।

প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহ সভাপতি এ্যাড. দীপক কুমার ঘোষ। যুব বিষয়ক সম্পাদক বিমল রায়। বারসিক এর সদস্য জনাব মনোয়ার হোসেন, ইকবাল খান, বাংলাদেশ হেলথ ওয়াচের নাদিয়া খানম, ডা.ইসমত আরাহেনা এবং মোরশেদ আলম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button