slider

মানিকগঞ্জে সাহিত্য মেলা

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ : “সাহিত্যের শিল্পরথে-মানবতার গান করি” এই শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জে শুরু হয়েছে দুইদিনব্যাপী জেলা সাহিত্য মেলা ২০২২ । মানিকগঞ্জ জেলা প্রশাসকের আয়োজনে গতকাল শুক্রবার জেলা শিল্পকলা একাডেমি ও কালেক্টরেট স্কুল এন্ড কলেজ চত্বরে এই সাহিত্য মেলা শুরু হয়। বাংলা একাডেমির সমন্বয়ে এই মেলার পৃষ্ঠপোষকতা করেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলা একাডেমির যুগ্ম সচিব এ এইচ এম লোকমান। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দিন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, জেলা ডায়বেটিস সমিতির সাধারন সম্পাদক আ ফ ম সুলতানানুল আজম খান আপেল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা ডলি ও মেহেদী ইমাম।

এরপর সাহিত্য মেলায় প্রবন্ধ পাঠের আলোচনায় মানিকগঞ্জের লোকজ সংস্কৃতির ওপর প্রবন্ধ পাঠ করেন বিশিষ্ট গবেষক মো.আজাহারুল ইসলাম, নাটক ও যাত্রার ওপর আমিনুর রহমান মানিক, কবিতা ও ছড়ায় মো.নজরুল ইসলাম। আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক আবুল ইসলাম সিকদার, অধ্যাপক মীর মোকসেদুল আলম, ড.মহিউদ্দিন জাহাঙ্গীর। লেখক কর্মশালায় প্রধান সহায়ক অধ্যাপক নিরঞ্জন অধিকারী, অধ্যাপক শ্যামল কুমার সরকার, কবি আসাদ আহমেদ। স্বরচিত কবিতা পাঠ করেন কবি কল্পনা সুলতানা, মুনমুন, আঁখি, তানিয়া আফরোজ, শিপ্রা, স্বপ্না সিংহ প্রমুখ।

মেলায় লেখক কর্মশালা, কবিতা পাঠের আসর, মানিকগঞ্জের ইতিহাস-ঐতিহ্য, বাঙলীর আদি সংষ্কৃতির নানা বিষয় ও নাটক মঞ্চস্থ করা হয়েছে। বিভিন্ন প্রকাশনীর প্রবন্ধ, সাহিত্য, কবিতা, ইতিহাস বিষয়ক বইয়ের ২০টি স্টল বসেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button