sliderস্থানিয়

মানিকগঞ্জে সাড়ে ৫ লাখ টাকার ইয়াবাসহ পাহাড়ি যুবক আটক

শফিকুল ইসলাম সুমন, মানিকগঞ্জ : মানিকগঞ্জে ১ হাজার ৮ শত পিচ ইয়াবা ট্যাবলেট পাচারকালে
বিপ্লব ত্রিপুরা (২৭) নামে এক পাহাড়ি যুবককে আটক করেছে শিবালয় থানা পুলিশ।
আটককৃত বিপ্লব ত্রিপুরা খাগড়াছড়ি জেলার মানিকছড়ির গাড়ীটানা গ্রামের বিমলকান্তি ত্রিপুরার ছেলে।

আজ দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে মানিকগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে রোববার গভীর রাতে আটকের পর তাকে থানায় আনা হয়।
পুলিশ জানায়, রোববার গভীর রাতে থানা মোড়ে আরিচা ঘাটগামী একটি সিএনজি থামায় ডিউটিরত টহল টিম।
সিএনজির ভিতর থেকে এক যুবক হঠাৎ দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ তাকে ধাওয়া করে আটকে ফেলে।
জনসম্মুখে তার শরীর তল্লাশিতে ১৮শ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দকরা হয়। যার আনুমানিক বাজার মুল্য ৫ লাখ ৪০ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাহাড়ি যুবক জানায়, বার্মায় তৈরী ইয়াবা ট্যাবলেটগুলো তিনি পাবনার সুজানগরের সৈক্ষেতু এলাকার নার্গিস নামক এক মাদক ব্যবসায়ীর কাছে সরবরাহের জন্য যাচ্ছিলেন।

শিবালয় থানার এসআই সুমন চক্রবর্তী জানান, আটক যুবকসহ দুজনের নাম উল্লেখ করে মাদক আইনে মামলা রুজু হয়েছে। আটককৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ
করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button