sliderস্থানিয়

মানিকগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে আলীগের কোষাধ্যক্ষ গ্রেফতার

রাসেল আহমেদ,সাটুরিয়া প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ সাটুরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক রঘুনাথ সাহাকে গ্রেফতার করে মানিকগঞ্জ ডিভি পুলিশ।

শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে নিজ বাসভবন থেকে রঘুনাথ সাহা (৫৫) কে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি টিম। পরবর্তীতে দুপুরে সাটুরিয়া সদর থানায় হস্তান্তর করে। রঘুনাথ সাহা উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সাটুরিয়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক। তিনি সাটুরিয়া ইউনিয়নের ভান্ডারীপাড়া গ্রামের রুহিদাস সাহার জৈষ্ঠ্য পুত্র।

থানা সূত্রে জানা যায়, গত ২ জুলাই সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ এ ৮/৯/১০/১২/১৩ ধারা মোতাবেক এস আই আবু রায়হান সাটুরিয়া থানায় একটি মামলা করেন। ১০ জনের নাম উল্লেখ করে ৬০/৭০ জন অজ্ঞাত আসামীর করে মামলা করা হয়।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ আর এম আল মামুন জানান, সন্ত্রাসবিরোধী আইনে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button